News71.com
 Bangladesh
 28 Sep 16, 12:24 PM
 269           
 0
 28 Sep 16, 12:24 PM

রাজধানির অদুরে আশুলিয়ায় জাল টাকাসহ আটক ১ ।।

রাজধানির অদুরে আশুলিয়ায় জাল টাকাসহ আটক ১ ।।

নিউজ ডেস্কঃ আশুলিয়ায় পঁচাশি হাজার জাল টাকাসহ জালনোট ব্যবসায়ীকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। আটককৃতের নাম আলমগীর হোসেন বলে জানা গেছে ।

গতকাল মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার জহির মিয়ায় বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, আটক আলমগীর হোসেন দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আশুলিয়া ও আশপাশের এলাকায় জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ তাকে আটক করার জন্য বিভিন্ন এলাকায় বেশ কয়েক বার অভিযানও পরিচালনা করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।

এছাড়া তিনি আরও জানান, অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকার জহিরের বাসায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৮৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন