
নিউজ ডেস্কঃ টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনা থেকে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোষ্টর্গাড। আজ রাত ৮টার দিকে টেকনাফ কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার নাফিউর রহমানের নেতৃত্বে একদল কোষ্টর্গাড সদস্য গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ নাফনদীর মোহনা এলাকায় অভিযান চালায়।
এসময় একটি ডিঙ্গী নৌকা থেকে ৯ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কোষ্টর্গাডের অবস্থান টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়।