News71.com
 Bangladesh
 27 Sep 16, 10:05 PM
 346           
 0
 27 Sep 16, 10:05 PM

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তীতে যাচ্ছেন রাষ্ট্রপতি ।।

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তীতে যাচ্ছেন রাষ্ট্রপতি ।।

 

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল হক কলেজের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মিঠামইন আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।

আগামী বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা হ্যালিপ্যাডে তার অবতরণ করার কথা রয়েছে। ওইদিন বিকেল ৪টার দিকে কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অনুষ্ঠান শেষে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। রাষ্ট্রপতির প্রকোটল অফিসার রাসেল আহম্মেদ স্বাক্ষরিত সফর সূচি থেকে এসব তথ্য জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন