News71.com
 Bangladesh
 27 Sep 16, 10:03 PM
 335           
 0
 27 Sep 16, 10:03 PM

বঙ্গভবনে সুইমিং পুল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ।।  

বঙ্গভবনে সুইমিং পুল কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ।।   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ অপরাহ্নে বঙ্গভবনে একটি সুইমিং পুল নির্মাণ কাজের ফলক উন্মোচন করেছেন। ১২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এটি প্রেসিডেন্ট ভবনের আবাসিক ব্লকে নির্মাণ করা হবে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

সুইমিং পুল কমপ্লেক্সটির নির্মাণ কাজ তদারক করবে গণপূর্ত অধিদপ্তর। আগামী ১০ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বঙ্গভবন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন