News71.com
 Bangladesh
 27 Sep 16, 09:41 PM
 355           
 0
 27 Sep 16, 09:41 PM

শেখ হাসিনা বিশ্বকে শান্তির পথ দেখাচ্ছেন ।। ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার 

শেখ হাসিনা বিশ্বকে শান্তির পথ দেখাচ্ছেন ।। ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার 

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামিলীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক লিয়াকত সিকদার বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে বিশ্বের রোল মডেল। এই মুহুর্তে বিশ্বে সবচেয়ে প্রাজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন, মানবিক নেতা জননেত্রী শেখ হাসিনা ।

যিনি বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।' আজ বিকালে পুরান ঢাকার নিউ ইরা’ল কলেজ আওয়ামী আইনজীবী ছাত্র পরিষদ আয়োজিত আওয়ামিলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন-রচনা প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

এসময় তিনি বলেন, এই বিশ্বে তিনি আজ সবচেয়ে প্রশংসিত নেতা। বিশ্বকে শান্তির পথ দেখাচ্ছেন। জনগণের অংশ গ্রহণমূলক উন্নয়ণের তিনি প্রবক্তা। তিনিই, তথ্য প্রযুক্তির মাধ্যমে দারিদ্র বিমোচন ও জনগণের ক্ষমতায়নের রূপকার। তিনি সুশাসনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র মুক্তির পথদ্রষ্টা ।

এসময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, অধ্যক্ষ নুরুল আলম, হাবিবুল্লাহ শিশির, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, বিদ্যুৎ পাল, ওবায়দুল হক প্রমুখ। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন