
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যা ব। একই সঙ্গে আটক করা হয়েছে একটি প্রাইভেট কার ।
আজ মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র্যা ব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ। তিনি বলেন, প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে র্যা বের একটি দল। পরে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয় ।