News71.com
 Bangladesh
 27 Sep 16, 09:34 PM
 315           
 0
 27 Sep 16, 09:34 PM

বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিতে  চায় রাশিয়া ।।

বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিতে  চায় রাশিয়া ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ কর্মী নিতে চায় রাশিয়া। এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরে একমত হয়েছে উভয় দেশ। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এক বৈঠকে এসব বিষয়ে সার্বিক আলোচনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার ইগনাতভ ।

ইতিমধ্যে বাংলাদেশ থেকে ২শ’ ২৫ জন কর্মীর জন্য রাশিয়ার একটি কোম্পানি থেকে চাহিদাপত্র এসেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৈঠককালে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, রাশিয়ার মতো উন্নত দেশে সকল সেক্টরে দক্ষ কর্মী প্রেরণ করতে বাংলাদেশ এখন সম্পূর্ণ প্রস্তুত। এ লক্ষ্যে বর্তমানে ৭০টি টিটিসির মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ।

এ সময় মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানান। রাশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়া ও কর্মীর স্বার্থ সুরক্ষার জন্য একটি দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে নিজ দেশের সরকারকে অনুরোধ করবেন বলেও জানান ।

সাক্ষাতের শুরুতেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি প্রদান এবং যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ পুনঃগঠনে রাশিয়ার সহযোগিতা ছিল অসামান্য। এ ছাড়াও বর্তমানে রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে রাশিয়া সরকারের সার্বিক সহযোগিতার জন্য মন্ত্রী সে দেশের সরকারকে কৃতজ্ঞতা জানান ।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন