News71.com
 Bangladesh
 26 Sep 16, 07:23 PM
 337           
 0
 26 Sep 16, 07:23 PM

বাংলাদেশে বছরে প্রতি লাখে ৪০৪ জন মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় ।।

বাংলাদেশে বছরে প্রতি লাখে ৪০৪ জন মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয় ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে প্রতি বছর প্রতি লাখে ৪০৪ জন মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। এর মধ্যে বছরে ৫১ জনের মৃত্যু হয়। কুমিল্লা জেলায় বর্তমানে ৪ হাজার ২৯৯ জন যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছে। কুমিল্লায় যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কুমিল্লা জেলা শাখা আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয় ।

আজ সোমবার নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নাটাব কুমিল্লার সভাপতি ডা. মো. হেদায়েত উল্লাহ। এতে বক্তব্য রাখেন নাটাব সহ-সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আবুল হাসানাত বাবুল, সদস্য ডা. আতাউর রহমান, সদস্য অশোক কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, নাটাবের কমিউনিকেশন অফিসার রুবাইয়া সুলতানা ও ব্র্যাকের জেলা ম্যানেজার মাহফুজুর রহমান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন