News71.com
 Bangladesh
 26 Sep 16, 04:30 PM
 383           
 0
 26 Sep 16, 04:30 PM

সিলেটে ওসমানীনগর থানার  ওসি হত্যা মামলায় ১২১ জন জেলহাজতে ।।

সিলেটে ওসমানীনগর থানার  ওসি হত্যা মামলায় ১২১ জন জেলহাজতে ।।

 

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার ১২১ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন ।

২০১৫ সালের ১৭ই ডিসেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসি মোস্তাফিজুর রহমান। ওইদিনই ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসি মোস্তাফিজ ।

এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রথম চার্জশিট দাখিল করেন ওসমানীনগর থানার তৎকালিন এসআই ওকিল আহমদ। পরে অধিকতর তদন্তের দায়িত্ব পান পিবিআই’র পরিদর্শক এমরান হোসেন। গত ১৮ই আগস্ট তিনি আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন ।

আজ সোমবার অভিযোগ শুনানিকালে মামলার ১২৭ জন আসামির মধ্যে ১২১ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন