News71.com
 Bangladesh
 26 Sep 16, 04:28 PM
 377           
 0
 26 Sep 16, 04:28 PM

কুখ্যাত বাংলাভাইয়ের সহযোগী মাহাতাব খামারু গ্রেপ্তার ।।

কুখ্যাত বাংলাভাইয়ের সহযোগী মাহাতাব খামারু গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও কুখ্যাত বাংলাভাইয়ের এক সময়কার সহযোগী মাহাতাব খামারুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহাতাব খামারু উপজেলার হামিকুৎসা এলাকার মোহাম্মদ আলী খামারুর ছেলে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৪ সালে বাগমারায় বাংলাভাইয়ের উত্থানের পর বাংলাভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন মাহাতাব খামারু। তার বিরুদ্ধে থানায় হত্যা ও নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন