
নিউজ ডেস্কঃ রংপুরের বিভিন্ন উপজেলার অভিযান চালিয়ে এক জামায়াতকর্মীসহ নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৩৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (২৫সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় ।
রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। কন্ট্রোল রুম থেকে বলা হয়, বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিলো। তবে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো নয় ।