News71.com
 Bangladesh
 26 Sep 16, 11:49 AM
 342           
 0
 26 Sep 16, 11:49 AM

বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ ও আহত ২ পুলিশ কর্মকর্তা ।।

বরিশালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ ও আহত ২ পুলিশ কর্মকর্তা ।।

নিউজ ডেস্কঃ জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকায় রুহিতার পাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদ খান ওরফে খোকন ডাকাত (৩৫) নামে একজন নিহত হয়েছেন। ঘটনা ঘটে গতকাল রবিবার রাত ১টার দিকে। এ সময় পুলিশের দুই কর্মকর্তাও আহত হন। নিহত খোকন উপজেলার মহেশপুর গ্রামের জাভেদ আলী খানের ছেলে ।

জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানান, গতকাল রবিবার সন্ধায় খোকন ডাকাতকে আটক করে পুলিশ। তার দেওয়া সীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সেখানে ওৎপেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় খোকন ডাকাত নিহত হন। ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি পাইপ গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন