
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ১১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬১ গ্রাম ২৫৫ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১২০ বোতল ফেন্সিডিল, ১০লিটার মদ, ২০ ক্যান বিয়ার ও ৪১৭ পিস ইনজেকশন উদ্ধার করে পুলিশ। রাজধানী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।