News71.com
 Bangladesh
 25 Sep 16, 09:34 PM
 359           
 0
 25 Sep 16, 09:34 PM

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবেই ।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হবেই ।। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত অবশ্যম্ভাবী। কারণ পৃথিবীর কোন দেশেই যুদ্ধাপরাধীদের শুধু বিচারই হয়না সম্পদও বাজেয়াপ্ত হয়। তিনি আজ বিকালে ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ‘মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঁফরগাও আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ।

আ ক ম মোজাম্মেল হক বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে নতুন আইনের প্রয়োজন। আশা করি, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে এ আইনটি বিল হিসেবে উপস্থাপন করা হবে। আইনটি প্রনয়ন করার পরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকেও নিষিদ্ধ করার জন্য আইন প্রস্তুত করা হবে। যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন তাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ৪টি উৎসব ভাতা (দুটি ঈদ ও স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস) দেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন