News71.com
 Bangladesh
 25 Sep 16, 08:52 PM
 366           
 0
 25 Sep 16, 08:52 PM

সংসদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল উত্থাপন ।।

সংসদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল উত্থাপন ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরকে একটি সুনির্দিষ্ট আইনের আওতায় আনার বিধানের প্রস্তাব করে আজ সংসদে বাংলাদেশ ক্যাডেট কোর বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি উত্থাপন করেন।

বিলে সরকারের অনুমোদনক্রমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর নামে একটি বাহিনী গঠনের বিধানের প্রস্তাব করা হয়েছে। বিলে ন্যাশনাল ক্যাডেট কোরের লক্ষ্য, দায়িত্ব ও কর্তব্য, ক্যাডেট অধিদপ্তর গঠন, অধিদপ্তরের কার্যাবলী, মহাপরিচালক নিয়োগ ও তার ক্ষমতা ও কর্তব্য, অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ইউনিট গঠন এবং বিলুপ্তিকরণ, কোরের অধীন ডিভিশনসমূহ, ক্যাডেট তালিকাভুক্তি, কমিশন প্রদান, অব্যাহতি প্রদান, শৃংখলা পরিপন্থী ও অপরাধমূলক কার্য এবং ব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।

বিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৬ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিধানে উপদেষ্টা কমিটিকে আরও ৩জন সদস্য কো-আপট করার ক্ষমতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন