News71.com
 Bangladesh
 25 Sep 16, 08:37 PM
 321           
 0
 25 Sep 16, 08:37 PM

বরিশালে নাসকতা মামলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে চার্জশিট ।।

বরিশালে নাসকতা মামলায় বিএনপি-জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে চার্জশিট ।।

 

নিউজ ডেস্কঃ বরিশালে সরকার বিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি এবং জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতে উপস্থাপনের জন্য সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আশীষ পালের কাছে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান মুরাদ।

একই সঙ্গে অভিযোগপত্র থেকে আসামি বিএনপি নেত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরিফ তাসলিমা কামাল পলিকে মামলা থেকে অব্যহতি দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে। চার্জশিটভুক্তরা হলেন, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, আরিফুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তসলিম হাওলাদার ওরফে বড় তসলিম, বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির, বিএম কলেজ ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী।

এছারা আরো আছে, জামায়াত ইসলামের সদস্য মঞ্জুরুল করিম, মাহফুজুর রহমান মাহফুজ, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এর শ্যালক মামুন ওরফে শালা মামুন, কড়াপুর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন কবির তালুকদার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মীর, ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মো. কবির মিয়া, ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি বশির খান, ১০নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, জাগুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাদিকুর রহমান মিঠু ও ছাত্রদল নেতা মো. শফিউল হাসান জনি।

অভিযোগ পত্রে (চার্জশিট) উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১২ই জানুয়ানি সকাল ৮টার দিকে নগরীর হাসপাতাল রোডের কালিশিতলা মন্দিরের সামনে জনমনে ভীতি সৃষ্টির লক্ষে অভিযুক্তরা জনতাবদ্ধে জড়ো হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজি বাইক) পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেহান উদ্দিন বাদী হয়ে ওই দিনই বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নামধারী ১০ জনসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন