News71.com
 Bangladesh
 25 Sep 16, 08:21 PM
 365           
 0
 25 Sep 16, 08:21 PM

আরো এক লাখ টন লবণ আমদানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ।।

আরো এক লাখ টন লবণ আমদানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক আরো এক লাখ টন সাধারণ (বোল্ডার) লবণ আমদানির অনুমতি দিয়েছে। আজ ব্যাংকের এক সার্কুলারে লবণ আমদানীকারকদের এই অনুমতি দেয়া হয়।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নিবন্ধনকৃত আমদানিকারকরা লবণ আমদানীর জন্য আগামীকাল ২৬শে সেপ্টেম্বরের মধ্যে আমদানি-রফতানি অফিসের চীফ কন্ট্রোলারের কাছে আবেদন করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন