News71.com
 Bangladesh
 25 Sep 16, 01:52 PM
 347           
 0
 25 Sep 16, 01:52 PM

দিনাজপুরে নিখোঁজ মাদ্রাসার ৩ শিক্ষার্থী।।

দিনাজপুরে নিখোঁজ মাদ্রাসার ৩ শিক্ষার্থী।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের একটি মাদ্রাসার তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে তারা নিখোঁজ হয়েছেন বলে জানা যায়। নিখোঁজ শিক্ষার্থী তিনজন বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদরাসায় তিনবছর ধরে হাফেজিতে অধ্যয়ন করে আসছিলেন বলে সাংবাদিকদের জানান মাদরাসার প্রধান ক্বারী শহিদুল্লাহ।

গত শুক্রবার বিকেলে সদরের মহনপুর এলাকার বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদ্রাসার প্রধান ক্বারী মো. শহিদুল্লাহ একটি সাধারণ ডায়েরি করেছেন। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুল রহিম এ তথ্য নিশ্চিত করেন। 

নিখোঁজ ছাত্ররা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বড়পূগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩) ও আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)। 

এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, 'গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে নাস্তা খেয়ে ওই তিন ছাত্র মাদরাসা থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজ তিন ছাত্রের ঘটনাটি দেশের প্রত্যেক থানায় মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে বলে জানান ওসি রেদওয়ানুল। গত শনিবার পর্যন্ত তাদের খোজ পাওয়া যায়নি'।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন