News71.com
 Bangladesh
 25 Sep 16, 01:08 PM
 374           
 0
 25 Sep 16, 01:08 PM

সাভারে ১৬শ' বোতল ফেনসিডিল উদ্ধার

সাভারে ১৬শ' বোতল ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুর এলাকার আলম নগর থেকে ১হাজার ৬শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আলম নগর ৬ নম্বর রোডের ৩ নম্বর বাড়ি থেকে এ ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেছেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন