News71.com
 Bangladesh
 25 Sep 16, 12:28 PM
 376           
 0
 25 Sep 16, 12:28 PM

জামায়াত-বিএনপির ৪ নেতার ফাঁসি কার্যকর করায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারকে হত্যার হুমকি ।।

জামায়াত-বিএনপির ৪ নেতার ফাঁসি কার্যকর করায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারকে হত্যার হুমকি ।।

নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধের দায়ে জামায়াত-বিএনপির ৪ নেতার ফাঁসি কার্যকর করায় গতকাল শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি পাওয়ার পর নিরাপত্তা চেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

মোবাইলে পাঠানো বার্তায় বলা হয়েছে, আমাদের ৪ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে সরকারকে সহযোগিতা করায় আপনি আমাদের পরবর্তী টার্গেট। আমরা আপনাকে সপরিবারে খতম করে দেব। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিএনপি-জামায়াতের ৪ নেতাকে ফাঁসি দেয়ার প্রক্রিয়ায় জড়িত থাকায় নেছার আলমকে মোবাইল ফোনে এমএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। নিরাপত্তা চেয়ে ও তদন্ত দাবি করে তিনি জিডি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন