News71.com
 Bangladesh
 24 Sep 16, 11:28 PM
 333           
 0
 24 Sep 16, 11:28 PM

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধ।।

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধ।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ট্রেনে কাটা পড়ে ভোলা রঞ্জন শীল(৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ সকাল ৮টায় এ ঘটনা ঘটে। সকাল ১১টায় লালমনিরহাট জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিহতের ছেলে সুনীল চন্দ্র শীলের কাছে হস্তান্তর করে।

তিস্তা রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল হামিদ জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা দিনাজপুরের বিরলগামী ৬১ কমিউটার ট্রেনটি সকাল ৮টায় তিস্তা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর সময় কাটা পড়ে নিহত হন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাঁঠালবাড়ী(সিনাই) এলাকার মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে ভোলা রঞ্জন শীল। তিনি চলন্ত ট্রেনে দৌড়ে উঠার চেষ্টা করলে নিচে পড়ে যান। এরপর সেখানেই কাটা পড়ে তার মৃত্যু হয়।

লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন