News71.com
 Bangladesh
 24 Sep 16, 12:02 PM
 361           
 0
 24 Sep 16, 12:02 PM

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত ৯ ।।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ আহত ৯ ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বগুড়া ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯ পুলিশ আহত হয়েছেন। আজ সকাল ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রসুলপুর মোড় নামক স্থানে এঘটনাটি ঘটে ।

আহতরা হচ্ছেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ডিবি পুলিশের এসআই সোহেল রানা, এসআই আলমগীর, এএসআই মোঃ গোলাম মোস্তফা, কনস্টেবল মোঃ সেলিম, রাশেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও চালক শাহীন। এদের মধ্যে এএসআই মোঃ মোস্তফা ও শাহীনের অবস্থা আশংকাজনক। এদেরকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে ।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় গোপন একটি অভিযান চালিয়ে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের দল ফেরার পথে সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন