News71.com
 Bangladesh
 24 Sep 16, 02:14 AM
 336           
 0
 24 Sep 16, 02:14 AM

শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণীসম্পদ বিভাগের কর্মচারী নিহত ।।

শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণীসম্পদ বিভাগের কর্মচারী নিহত ।।

নিউজ ডেস্কঃ শেরপুর সদরের যোগিনীমুড়া সড়কের মোবারকপুর এলাকায় রেলিংবিহীন একটি ব্রিজ পারপারের সময় রিকশা উল্টে প্রাণিসম্পদ বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে ।

নিহত আয়াতুল্লাহ মিয়া (৪২) শহরের দক্ষিণ নবীনগর এলাকার মরহুম হাজী চহিমদ্দিন মিয়ার ছেলে। নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার পোস্টিং হলেও তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডেপুটেশনে ড্রেসার পদে কর্মরত ছিলেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, নবীনগরের বাড়ি থেকে যুগিনীমোড়া এলাকায় গরুর চিকিৎসার জন্য রিকশায় করে যাচ্ছিলেন আয়াতুল্লাহ। মোবারকপুরের রেলিংবিহীন ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ রিকশাটি উল্টে গেলে তিনি রিকশা থেকে নীচের খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়াতুল্লাহকে মৃত ঘোষণা করেন। তার এমন আকস্মিক মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে ।

এ ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর জেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আব্দুল জব্বার এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন