News71.com
 Bangladesh
 23 Sep 16, 08:05 PM
 332           
 0
 23 Sep 16, 08:05 PM

গ্রেফতার সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।।

গ্রেফতার সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।।

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিতে পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেলকে গ্রেফতার করেছে। আজ সন্ধ্যার আগে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার রাসেল মজিবর রহমান ওরফে ঘুঘু মাস্টারের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক আল-মামুন জানান, রাসেলের বিরুদ্ধে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে সংঘর্ষসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এদিকে, রাসেলের গ্রেফতারের প্রতিবাদে জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল কায়েস তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন