News71.com
 Bangladesh
 23 Sep 16, 07:30 PM
 376           
 0
 23 Sep 16, 07:30 PM

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১।।

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের সদর উপজেলার কুলাঘাট গ্রামে বজ্রপাতে ওমর আলী (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বিকেলে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী ওই গ্রামের আমির আলীর পুত্র। 

এদিকে পাটগ্রাম উপজেলার জগতবের এলাকায় বজ্রপাতে আরো ৬ জন আহত হয়েছেন। আজ বিকেলে বাজারে যাওয়ার সময় ঝড়ো বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জগতবের গ্রামের  আমানউল্লা (৫০), অনীল রায় (৫২), রহমান (২৮), আরিফ ইসলাম (৩২) ও মনিরুল (৩৮)। 

জানা যায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়াদী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন