News71.com
 Bangladesh
 23 Sep 16, 06:04 PM
 377           
 0
 23 Sep 16, 06:04 PM

পাবনা জেলার চাটমোহর উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন ।।

পাবনা জেলার চাটমোহর উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন ।।

 

নিউজ ডেস্কঃ পাবনা জেলার চাটমোহর উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৩ মেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা প্রধান অতিথি হিসেবে চাল বিক্রি উদ্বোধন করেন ।

জেলার চাটমোহর উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাদুনগর গ্রামে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা প্রধান অতিথি হিসেবে চাল বিক্রি উদ্বোধন করেন ।

উদ্বোধনকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা জানান, সরকার ভর্তুকি দিয়ে সমাজের অসহায়, দুঃস্থ মানুষকে এই কার্যক্রমের আওতায় নিয়ে এসেছে। এ কার্যক্রমের আওতায় সপ্তাহে ৩ দিন (শুক্রবার, শনিবার ও মঙ্গলবার) চাল বিক্রি করা হবে। একজন কার্ডধারী এক মাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল পাবেন। মথুরাপুর ইউনিয়নে কার্ডধারীর সংখ্যা ৬৭৭টি। চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে মথুরাপুর ইউনিয়নে প্রথম ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন