
নিউজ ডেস্কঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘জঙ্গিবাদ, খুন-খারাবি একটা দেশের, একটা জাতির, একটা সমাজের উপর মারাত্মক প্রভাব ফেলে। আজ শুক্রবার সকালে রাজধানীর নটরডেম কলেজে ‘৭ম জাতীয় পরিবেশ উৎসব’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শামসুর রহমান বলেন, ‘জঙ্গিবাদ সব কিছুর বিরুদ্ধে। মানবিকতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং প্রকৃতির বিরুদ্ধে। যা স্বাভাবিকতার বিরুদ্ধে তা প্রকৃতির বিরুদ্ধে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আজ জঙ্গিবাদ ও প্রকৃতি বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য প্রকৃতিকে রক্ষা করবে। এটা আকাশ-বাতাস, মাটি-কৃষি সমস্ত কিছুকে রক্ষা করবে। আর এই রক্ষা করার বিরুদ্ধে বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সেটাকেই আমি বলেছি জাতীয় ঐক্য ।
নটরডেম কলেজ নেচার স্ট্যাডি ক্লাব আয়োজিত পরিবেশ উৎসবের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ হেমন্ত পিয়াস রোজারিও। সভায় আরো উপস্থিতি ছিলেন লেখিকা সেলিনা হোসেন ।