News71.com
 Bangladesh
 23 Sep 16, 01:48 PM
 335           
 0
 23 Sep 16, 01:48 PM

আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন পুলিশের আইজিপি ।।

আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন পুলিশের আইজিপি ।।

নিউজ ডেস্কঃ আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক । আগামীকাল শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলার আখাউড়া নতুন থানা ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। পরে দুপুর দুইটায় ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই নম্বর পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন করবেন।

এরপর বিকেল ৩টার দিকে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে কমিউনিটি পুলিশের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম। সম্মেলনটি সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন