News71.com
 Bangladesh
 23 Sep 16, 11:15 AM
 346           
 0
 23 Sep 16, 11:15 AM

তিন দিনের ব্যক্তিগত সফরে ওয়াশিংটনে ছেলের বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

তিন দিনের ব্যক্তিগত সফরে ওয়াশিংটনে ছেলের বাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

 

নিউজ ডেস্কঃ তিন দিনের সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২শে সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ওয়াশিংটন পৌঁছে সরাসরি ছেলে সজিব ওয়াজেদ জয়ের বাসভবনে চলে যান। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ তারিখ পর্যন্ত অবস্থান করবেন ।

আগামী ২৫শে সেপ্টেম্বর রবিবার অ্যামিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি'র ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর অবস্থান দীর্ঘ হতে পারে বলে অন্যএকটি সূত্রে জানা গেছে ।

আগামী ২৮শে সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার মায়ের এই জন্মদিন ওয়াশিংটনে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন। সন্তানের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার পর্যন্ত ওয়াশিংটনে অবস্থান করতে পারেন বলে সর্বশেষ সূত্রে জানা যায়। পুত্র সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮শে সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটনে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেখানে জন্মদিন পালন শেষে আগামী ২৯শে সেপ্টেম্বর বৃহষ্পতিবার দেশের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রের মাটি ত্যাগ করবেন বলে আশা করা যাছে ।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে পৌঁছার পরপরই মেট্রো ওয়াশিংটন আওয়ামিলীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামিলীগ, মেরিল্য্ন্ডা ষ্টেট আওয়ামিলীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামিলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাথে তার হোটেল কক্ষে সাক্ষাত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ওয়াশিংটনে একটি সার্বজনী গণ সর্ম্বধনা আয়োজনের দাবি জানান ।

তারা বলেন, ২০০৮ সালের পর থেকে ওয়াশিংটসবাসী জননেত্রী শেখ হাসিনাকে আর দেখেনি। ওয়াশিংটনবাসী নেত্রীকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে আছে। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান দীর্ঘ হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ এই ব্যাপারে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন