
নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন - সীতাকুণ্ড উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে মো. নুর উদ্দিন (২৭) ও মিরসরাইয়ের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত সৈয়দুল হকের পুত্র মো. মোশারফ (৩২)। এ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি উদ্ধারের পর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেছেন, এ দুর্ঘটনার পর আহতাবস্থায় উদ্ধারের পর দু'জনকে হাসপাতালে পাঠানোর পথে একজনের মৃত্যু হয়। আর অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।