News71.com
 Bangladesh
 23 Sep 16, 11:03 AM
 339           
 0
 23 Sep 16, 11:03 AM

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ

মহেশপুর সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ

নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘা ডাঙ্গা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে জসিম মন্ডল (২৭) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জসিমের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায়। আজ ভোরে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার হাজরা বিএসএফ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ ৫৮ ব্যাটালিয়নের লে. কর্নেল তাজুল ইসলাম বলেছেন, জসিম গতকাল বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। সেখানকার হাজরা ক্যাম্পের কাছে বিএসএফের সঙ্গে কয়েকজন গরু ব্যবসায়ীর মুখোমুখি বেধে যায়। তখন এসময় গরু ব্যবসায়ীরা দুই বিএসএফ সদস্যকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। সেই সময় বিএসএফ সদস্যরা গুলি করলে জসিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে ভারতের একটি হাসপাতালে নেওয়ার পর জসিম মারা যায়। আর তার মরদেহ ভারতের হাসখালী থানায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন