
মো: মারুফ ভূঁইয়া : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর আইসিটি ফোর ডেভল্পমেন্ট এ্যাওয়ার্ড পাওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের নেতৃত্বে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।আনন্দ মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদহ্মিন করে সমাবেশে যোগদান করে।
সমাবেশ সভায় সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন জানায় এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লহ্মে সকলকে আহহ্বান জানান।