
নিউজ ডেস্ক: রাজধানীর লালবাগে একটি টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। আর এদের মধ্যে দুজন শিশু রয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ২ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা হলেন, রেজাউল (২৬), তাঁর স্ত্রী রানি (২০), ও তাঁদের দু'মেয়ে আনিকা (৩), সানজিদা (২)।
এ ঘটনায় জানা গেছে, বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ওই বাড়ির মালিক বলেছেন, কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটল তা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।