News71.com
 Bangladesh
 22 Sep 16, 01:43 AM
 366           
 0
 22 Sep 16, 01:43 AM

ফুটপাত দখল মুক্ত রাখতে বুলডোজার চালানো হবেঃ মেয়র আনিসুল হক।।

ফুটপাত দখল মুক্ত রাখতে বুলডোজার চালানো হবেঃ মেয়র আনিসুল হক।।

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ফুটপাতের দখল ছেড়ে দিতে প্রথমে দখলকারীদের কাছে মিনতি করা হবে। এভাবে বারংবার অনুরোধের পরেও যদি কাজ না হয়, তাহলে সরাসরি বুলডোজার চালানো ছাড়া উপায় থাকবে না।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট আয়োজিত এক নাগরিক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমি আমার লোকজনকে বলেছি, প্রথম দিন যাবা, হাতে ধরবা। বলবা, “স্যার আমার জায়গা ছেড়ে দেন।” দ্বিতীয় দিন যাবা, বলবা, “স্যার, আপনি অনেক বড়লোক, ফুটপাত বোধ হয় ভুল করে দখল হয়ে গেছে, আপনি বোধ হয় টের পান নাই, ছেড়ে দেন।” তৃতীয় দিনে পায়ে ধরে বলবা, “গরিবের ফুটপাত ছেড়ে দেন স্যার।” এরপরেও না ছাড়লে চতুর্থ দিনে ডাইরেক্ট বুলডোজার চালায়া দিবা। এ ব্যাপারে কাউকেই ‘কেয়ার’ করা হবে না ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন