
নিউজ ডেস্কঃ নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এজেন্ট অব চেঞ্জ’ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ হিসেবে বিশেষ খেতাবও পাচ্ছেন ।
জাতিসংঘ সদর দফতরে যুক্তরাষ্ট্র সময় আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হবে। নারীর ক্ষমতায়ন, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য গ্লোবাল ইমপেক্ট ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পুরস্কার ও খেতাব দেওয়া হচ্ছে ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন নিউইয়র্কে অবস্থান করছেন ।