News71.com
 Bangladesh
 21 Sep 16, 10:03 PM
 381           
 0
 21 Sep 16, 10:03 PM

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যুবলীগ নেতা।।

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত যুবলীগ নেতা।।

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মতিউর রহমান তালুকদার (মতি) নামে এক ইউনিয়ন যুবলীগ সভাপতির মৃত্যু হয়েছে।

আজ বিকেলে উপজেলার গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মতি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয়রা জানান, বিকেলে গোদন্ডা গ্রামের নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় মতি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটির একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন