News71.com
 Bangladesh
 21 Sep 16, 08:06 PM
 376           
 0
 21 Sep 16, 08:06 PM

ভারতে নর্থ ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রীর আমুর ঢাকা ত্যাগ ।।

ভারতে নর্থ ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রীর আমুর ঢাকা ত্যাগ ।।

 

নিউজ ডেস্কঃ ভারতের আগরতলায় অনুষ্ঠেয় তৃতীয় নর্থ ইস্ট কানেকটিভিটি সম্মেলনে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ বুধবার ভারতের ত্রিপুরার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগরতলার প্রজ্ঞা ভবনে দু’দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ত্রিপুরা সরকারের শিক্ষা, শিল্প ও বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও আইনমন্ত্রী তপন চক্রবর্তীর আমন্ত্রণে শিল্পমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ এই সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা অংশ নেবেন।

এ সম্মেলনে অংশগ্রহণের ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত বন্ধন সুদৃঢ় হবে। পাশাপাশি উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশের মধ্যে শিল্প প্রযুক্তি, অভিজ্ঞতা ও মেধাসম্পদ বিনিময় এবং নিবিড় সংযোজনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হবে। এ সফর দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ়করণে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রী আগামী ২৪শে সেপ্টেম্বর দেশে ফিরবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন