
নিউজ ডেস্কঃ ডিজিটাল পদ্ধতির আওতায় আসছে যানবাহনের ফিটনেস টেস্ট। আজ বুধবার মিরপুরস্থ বিআরটিএ অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবাগ্রহীতাদের সাথে মত বিনিময়কালে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, যানবাহনের ফিটনেস টেস্ট ডিজিটাল পদ্ধতির আওতায় আনতে মিরপুরে স্থাপন করা হয়েছে ভেহিক্যাল ইনস্পেকশন সেন্টার বা ভিআইসি। আগামী ৩০শে অক্টোবর ভিআইসি উদ্বোধনের মধ্যদিয়ে দেশের পরিবহন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার শুরু হবে।
ওবায়দুল কাদের বলেন, ভিআইসি চালু হলে ফিটনেস টেস্টের জন্য যানবাহন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সেন্টারে আনতে হবে। বর্তমানে ম্যানুয়েল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল টেস্ট চালু হলে যানবাহন ব্যবস্থাপনায় আরো অগ্রগতি হবে।