News71.com
 Bangladesh
 21 Sep 16, 07:50 PM
 344           
 0
 21 Sep 16, 07:50 PM

দিনাজপুরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ককটেলসহ ৩ শিবিরকর্মী আটক ।।

দিনাজপুরে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ককটেলসহ ৩ শিবিরকর্মী আটক ।।

নিউজ ডেস্কঃ দিনাজপুর শহরের পশ্চিম রামনগর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ককটেলসহ ৩ শিবির কর্মীকে আটক করেছে কোতয়ালী পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত শিবিরকর্মীরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লিয়াকত আলীর পুত্র শরিফুজ্জামান (২০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিরইল গ্রামের এনামুল হকের পুত্র আতিকুর রহমান আতিক (২০) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিন মটকপুর গ্রামের কাশেম আলীর পুত্র বাদশা আলমগীর (২১)।

কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে শহরের পশ্চিম রামনগর এলাকায় একটি ছাত্রাবাসে গোপন বৈঠক করছিলো শিবির কর্মীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৭টি ককটেল বিভিন্ন জিহাদী বইসহ ওই ৩ শিবির কর্মীকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন