News71.com
 Bangladesh
 21 Sep 16, 07:48 PM
 395           
 0
 21 Sep 16, 07:48 PM

রংপুরে ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৪৯ আসামি কারাগারে ।।

রংপুরে ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৪৯ আসামি কারাগারে ।।

 

নিউজ ডেস্কঃ রংপুরের ৮ উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৪৯ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ্ আল ফারুক জানান, গতকাল মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ।

তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতিসহ  ও মাদক আইনে মামলা রয়েছে। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তারা। আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। আজ বুধবার দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন