News71.com
 Bangladesh
 21 Sep 16, 07:44 PM
 340           
 0
 21 Sep 16, 07:44 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার আউটলাইন্স বিষয়ক কর্মশালা  -জাহিদ আল হাসান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার আউটলাইন্স বিষয়ক কর্মশালা  -জাহিদ আল হাসান

বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এর উদ্যোগে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার আউটলাইন্স বিষয়ক কর্মশালা। উক্ত কর্মশালার প্রধান অতিথি হিসেবে থাকবেন বিডি ইয়োংস্টার্জ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টেলিটক বিডি এর সিইও সাব্বির সরকার এবং বিডি ইয়োং স্টার্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক, টেলিটক বিডি এর সিওও তৌফিকুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত শিক্ষকেরা এ কর্মশালায় উপস্থিত থাকবেন।

উন্নত ক্যারিয়ার, নিজেকে উপস্থাপন, ইন্টারভিউ ফেস,, কোয়ালিটি লাইফসহ কর্পোরেট জীবনের আরো নানা খুঁটিনাটি বিষয় নিয়ে এতে আলোচনা করা হবে।

আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে এটি শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে। কর্মশালাটিতে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিযুক্ত স্বেচ্ছাসেবীদের কাছ থেকে রেজিষ্ট্রেশন কার্য সম্পন্ন করে এতে উপস্থিত থাকতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন