News71.com
 Bangladesh
 21 Sep 16, 01:04 PM
 394           
 0
 21 Sep 16, 01:04 PM

জামালপুরে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই।।

জামালপুরে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই।।

নিউজ ডেস্কঃ জামালপুরের বকশীগঞ্জে পুলিশকে মারধর করে এক নারী নির্যাতন মামলার আসামিকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলার পাখীমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সহায়তার অভিযোগে আজ আবু বকর সিদ্দিক নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে নিলক্ষিয়া ইউনিয়নের ডোমের চর গ্রামের মনি বেগম মঙ্গলবার স্বামী বিল্লাল হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল গত রাত ৮টার দিকে ডোমেরচর গ্রাম থেকে বিল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসার সময় পাখিমারা এলাকায় বিল্লালের লোকজন পুলিশের উপর চড়াও হয়ে পুলিশকে মারধর করে। এসময় আসামি বিল্লাল হোসেন পুলিশের এএসআই আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন