News71.com
 Bangladesh
 21 Sep 16, 12:28 PM
 360           
 0
 21 Sep 16, 12:28 PM

মিয়ানমারের সাথে শরণার্থী সঙ্কট সমাধানে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মিয়ানমারের সাথে শরণার্থী সঙ্কট সমাধানে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারের শরণার্থী সঙ্কটের স্থায়ী সমাধান খুঁজতে সে দেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পৃষ্ঠপোষকতায় বিশ্ব নেতাদের নিয়ে অনুষ্ঠিত শরণার্থী বিষয়ক এক বৈঠকে তিনি এই আগ্রহের কথা প্রকাশ করেন ।

শেখ হাসিনা বলেন, শরণার্থী ইস্যুর স্থায়ী সমাধানে আমরা মিয়ানমারের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী। প্রধানমন্ত্রী বলেন, এই শরণার্থী শিবিরগুলোতে নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বিনিয়োগ অব্যানহত থাকবে। তাদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করা এবং তাদের স্বনির্ভর করে তুলতে দক্ষতা উন্নয়নের বিষয়টিও বাড়তি গুরুত্ব পাবে ।

প্রধানমন্ত্রী বলেন, ৩ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যচক উদ্বাস্তুকে আশ্রয় দিয়ে আসছি। নিজেদের সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ এই শরণার্থীদের জন্যে দায়িত্ব পালন করে আসছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্বাস্তুদের নিরাপত্তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এটি করতে গিয়ে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগতভাবে নানা চ্যালেঞ্জর মোকাবিলা করতে হচ্ছে ।

মিয়ানমার থেকে আসা উদ্বাস্তুর প্রকৃত সংখ্যা জানতে সম্প্রতি একটি জরিপ পরিচালনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, তার সরকার প্রতিবেশী দেশের এই শরণার্থীদের পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা করেছে, যাতে তারা স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সেবা এবং বিচার পাওয়ার ক্ষেত্রে সমস্যায় না পড়ে। শরণার্থী সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিশ্রুতির অংশ হিসেবে মানুষের নিয়মতান্ত্রিক, নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসনের সুযোগকে আমাদের এগিয়ে নিতেই হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন