News71.com
 Bangladesh
 20 Sep 16, 10:40 PM
 352           
 0
 20 Sep 16, 10:40 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ১৫দিন অনুপস্থিত থাকলে সিট বাতিল ।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ১৫দিন অনুপস্থিত থাকলে সিট বাতিল ।।

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে ১৫ দিন অনুপস্থিত থাকলে সিট বাতিলসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ পরিষদ। অনাবাসিক কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে। এছাড়া আবাসিক হলে থাকার পদ্ধতি, নতুন আঙ্গিকে হল কার্ড তৈরির সিদ্ধান্তও হয়েছে। আজ মঙ্গলবার প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয় ।

সভা সূত্রে জানা যায়, প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি ও শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিভিন্ন বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাবাসিক কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। তবে হল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীরা অস্থায়ী ডাবলিং করে থাকতে পারবে বলে জানা গেছে ।

অস্থায়ীদের ব্যাপারে জুড়ে দেয়া হয়েছে নানা শর্ত। তাদের নির্ধারিত টাকা জমা দিয়ে একটি আলাদা ফরম পূরণ করতে হবে। অস্থায়ীদের জন্য কক্ষ নম্বরসহ আলাদা আইডি কার্ডের ব্যবস্থা করবে হল কর্তৃপক্ষ। এছাড়া ৪ সিট বিশিষ্ট কক্ষে সর্বোচ্চ ২ জন এবং ২ সিট বিশিষ্ট কক্ষে সর্বোচ্চ একজন অস্থায়ীভাবে থাকতে পারবে ।

এদিকে, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো আবাসিক শিক্ষার্থী ১৫ দিনের বেশী তার আবাসিক কক্ষে না থাকলে তার সিট বাতিল হবে বলেও জানিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ। পরবর্তী সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসিক কক্ষ নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বরসহ আইডি কার্ড তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এছাড়া হলের টাকা জমা ছাড়া কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে, সে বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জানিয়েছে প্রাধ্যক্ষ পরিষদ ।

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, সভার সকল সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসনের সুবিধার কথা চিন্তা করেই নেয়া হয়েছে। এছাড়াও কিছু বিষয় সুপারিশের জন্য আমরা উপাচার্য মহোদয়ের কাছে পাঠাবো। তিনি সুপারিশ করলে আমরা কাজ শুরু করবো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন