
নিউজ ডেস্কঃ মিথ্যা ঘোষণায় আনা ১৬ কেজি তরল তামাক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। আজ বিমানবন্দরের কুরিয়ার ইউনিটে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শফিউর রহমান।
শাহজালালের কুরিয়ার ইউনিটের মাধ্যমে মার্চেন্ডাইজ স্যাম্পল ঘোষণায় আনা একটি পার্সেল ছাড়িয়ে নেওয়ার খবর পেয়ে ওই গেটের বাইরে থেকে শুল্ক গোয়েন্দারা সেটি আটক করেন।
পরে চালানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ২২ কেজি ওজনের পার্সেলের ভেতর ১৬ কেজি বোতলজাত তরল তামাকের প্যাকট রয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে তরল তামাক এনে প্রায় ১৬ লাখ টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানান শফিউর রহমান।