News71.com
 Bangladesh
 20 Sep 16, 02:24 PM
 482           
 0
 20 Sep 16, 02:24 PM

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে শিবির নেতাসহ আটক ১৮ ।।

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে শিবির নেতাসহ আটক ১৮ ।।

নিউজ ডেস্কঃ নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াসহ (২৪) বিভিন্ন মামলা ও অভিযোগে ১৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকদের মধ্যে রয়েছে নড়াইল সদর থানায় শিবির নেতা শিপনসহ ৭জন, লোহাগড়া থানায় ৭জন, কালিয়া থানায় ২ জন এবং নড়াগাত থানায় ২ জন। জেলা পুলিশের নিয়ন্ত্রকক্ষ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি শিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কক্ষ থেকে জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ, সদস্য ফরমসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে পুলিশ। শিপন আগদিয়া গ্রামের হাবিবার মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জঙ্গি ও নাশকতা কর্মকাণ্ড প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন