News71.com
 Bangladesh
 20 Sep 16, 01:40 PM
 373           
 0
 20 Sep 16, 01:40 PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু আজ ।।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু আজ ।।


নিউজ ডেস্কঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে। চলবে ২৫শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি এ তথ্য নিশ্চিত করে জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৩ থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি আবেদন ফি অপবির্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি ।

তিনি আরো জানান, চলতি শিক্ষাবর্ষে ৬টি অনুষদভুক্ত ২১টি বিভাগের অধীনে ৬টি ইউনিটে এক হাজার ২৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.brur.ac.bd পাওয়া যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন