News71.com
 Bangladesh
 20 Sep 16, 12:52 PM
 373           
 0
 20 Sep 16, 12:52 PM

রাজশাহীতে বিজিবি পরিচালিত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে শিক্ষামন্ত্রী নাহিদ....

রাজশাহীতে বিজিবি পরিচালিত মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে শিক্ষামন্ত্রী নাহিদ....

রাজশাহী সংবাদদাতা : আজ সকালে ১নং বর্ডার গার্ড ব্যাটেলিয়ান (রাজশাহীর) এর আওতাধীন এলাকা থেকে সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া কয়েক লক্ষ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ উদ্ধারকৃত বিদেশী মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে । বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন।

মাদকদ্রব্য ধ্বংসের আগে শিক্ষামন্ত্রী নাহিদ বিজিবি পরিচালিত শহীদ কর্নেল কাজী ইমদাদুল হক পাবলিক স্কুলের একাডেমিক ভবনের নব নির্মিত তৃতীয় তলার শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসকল অনুষ্ঠানে সহানীয় সংসদ সদস্য, শিক্ষামন্ত্রনালয়ের সচিব, বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইশতেহার শাহরিয়ার , রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান এবং বিজিবির ১ নং ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লে: কর্নেল শাহজাহান সিরাজ সহ বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপসথিত ছিলেন ।

এসকল অনুষ্টানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আমাদের তরুন প্রজন্ম শিক্ষানবীশদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যুগ উপযাগী ভাল মানুষ বা ভবিষ্যতের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন