News71.com
 Bangladesh
 20 Sep 16, 11:31 AM
 371           
 0
 20 Sep 16, 11:31 AM

স্রোতে বিলীন হওয়ার ৮ দিন পর সচল দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট ।।

স্রোতে বিলীন হওয়ার ৮ দিন পর সচল দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট ।।

নিউজ ডেস্কঃ স্রোতে বিলীন হওয়ার ৮দিন পর পুনরায় সচল করা হয়েছে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট। এদিকে, পন্টুনে গাড়ি ওঠা-নামার সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ৪ নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এলাকার মোট ৪টি ফেরিঘাটের মধ্যে ২টি বন্ধ ছিল। গতকাল সোমবার দিবাগত রাত ১১টা থেকে নতুন করে পন্টুন স্থাপন করে ফেরিঘাটের ২ নম্বর ঘাট সচল করা হয়েছে।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট ও বড় ১৩টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ শামসুল আলম জানিয়েছেন, পাটুরিয়া ফেরিঘাটে বাড়তি যানবাহনের কোনো চাপ নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন