
নিউজ ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে হযতর আলী (৩৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি বিএসএফের ছোড়া ককটেলে ওই যুবকের মৃত্যু হয়েছে।
পরে তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। আজ ভোরে দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে এ ঘটনাটি ঘটে। দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, ককটেল নিক্ষেপ ও পরে তার শরীরে আঘাত করে হত্যা করে বিএসএফ সদস্যরা।
লালমরিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি এ বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।